,

মেসির আগমনের ঘোষণায় টিকিটের দাম বাড়ল ১০৩৪ শতাংশ!

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফুটবলে তোলপাড় শুরু হয়ে গেছে! এর একটিই কারণ, মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের আগমনে টিকিটের দামও ১ হাজার শতাংশের বেশি বেড়ে গেছে!

অনলাইন মার্কেটপ্লেস ‘টিকপিক’ জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল ২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে ৩২৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩৫,৫৪৪ টাকা। ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ! এর দাম আরও বাড়তে পারে বলে জানানো হয়।

মেসির আগামী ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে। ইন্টার মায়ামি সেদিনই লিগ কাপের প্রথম ম্যাচ খেলবে।

রয়টার্সকে টিকপিক-এর ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন বলেন, ‘ইন্টার মায়ামির হয়ে মেসির ম্যাচে মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে বেশি দামে টিকিট বিক্রি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘মেসি এই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন, এই কথাটি শোনার পর তাৎক্ষণিকভাবেই ইন্টার মায়ামির টিকিটের দাম তরতর করে বাড়তে দেখি আমরা। তর্কযুক্তভাবে বিশ্বের সেরা ফুটবলার তিনি। ইন্টার মায়ামির হয়ে তিনি যতবার সফরে খেলতে যাবেন, ততবারই টিকিট বিক্রির রেকর্ড দেখতে পারব আমরা।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট