,

বাংলায় ‘মাহার্ষি জিনিয়াস’

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ‘বঙ্গ বিডি’। চমকপ্রদ সব কনটেন্ট নিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে প্ল্যাটফর্মটি। তারই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে ‘মাহার্ষি জিনিয়াস’র বাংলা সংস্করণ।

ভামশি পাইদিপাল্লির এই সিনেমায় জনপ্রিয় তেলেগু সুপারস্টার মহেশ বাবু, পূজা হেগড়ে ও আল্লারি নরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও আছেন জগপতি বাবু, কোটা শ্রীনিবাস রাও, প্রকাশ রাজ, মুকেশ ঋষিসহ অনেকে। দক্ষিণ ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর, ‘মাহার্ষি জিনিয়াস’ এখন তার অনন্য এক গল্প, দুর্দান্ত অভিনয় আর অত্যাশ্চর্য ভিজ্যুয়াল দিয়ে বাংলাদেশের দর্শকদের মোহিত করতে প্রস্তুত। দারুণ অনুপ্রেরণামূলক এই সিনেমায় অ্যাকশন, নাটক এবং ব্যতিক্রমী অভিনয়ের একটি নিখুঁত মিশ্রণ।

মাহার্ষি জিনিয়াস’ ঋষি নামের একজন ধনী ব্যবসায়ীর গল্প বলে যে, তার প্রাক্তন সহপাঠীর সঙ্গে দেখা করতে ভারতে ফিরে আসেন। এরপর যখন সে তার বন্ধুর সংগ্রামের কথা জানতে পারে। তখন সে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং এক সময় গোটা গ্রামবাসীদের জন্য একজন ত্রাণকর্তা হয়ে ওঠে।

আগামী ৯ জুন থেকে দেশের দর্শকরা ‘বঙ্গ বিডি’ ওটিটি প্ল্যাটফর্মে ‘মাহার্ষি জিনিয়াস’ সিনেমাটি নিজ ভাষায় উপভোগ করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট