,

জামায়াতের সমাবেশের অনুমতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ-সমাবেশের অনুমতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াতের বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। তারা তাদের মতামত প্রকাশ করবে এটাই স্বাভাবিক। তবে জামায়াত বর্তমানে নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত নয়। তাই সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিএমপি কমিশনার। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভাঙচুর বা বিশৃঙ্খলার সম্ভাবনা বিবেচনা করা হবে।

বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ চলমান থাকবে। সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

আওয়ামী লীগকে একটি জনপ্রিয় দল উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। আর জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প কিছু নাই।’

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নেতাদের বিদেশি কূটনীতিকদের আলোচনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।’

বিদেশি কূটনীতিকদের প্রটোকলের ব্যাপারে তিনি বলেন, ‘মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রদূতরা কূটনৈতিক প্রোটোকল মেনে চলবেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করছে।’

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আগামী শনিবার সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে এ আবেদন জমা দেওয়া হয়। তার আগে গত ৫ জুন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। এ জন্য গত ২৯ মে দলটির চার নেতা আবেদন জমা দিতে ডিএমপি কার্যালয়ে যান। ডিএমপির গেট থেকে তাদের আটক করা হয়। পরে অবশ্য কয়েক ঘণ্টা পরই তাদের ছেড়ে দেওয়া হয়।।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট