,

হেডের আগ্রাসী সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ৭৬ রানের মধ্যে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল ভারতীয় পেসাররা। তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। আগ্রাসী ব্যাটিংয়ে এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে সর্বশেষ খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৪৭। ১৬০ বলে ৫৭ রান নিয়ে অপরাজিত স্মিথ, আর ১১৪ বলে ১৫টি চার এবং ১টি ছক্কায় ১০৫ রানে ব্যাট করছেন হেড। দিনের খেলা এখনো প্রায় ২৩ ওভারের মতো বাকি।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। কোনো রান না করেই মোহাম্মদ সিরাজের বলে ড্রেসিংরুমের পথ ধরেন উসমান খাজা। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও তিনে নামা মারনাস লাবুসেন। তবে ৭১ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ রান করে বিদায় নেন ওয়ার্নার। শার্দুল ঠাকুরের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দেন তিনি। দলের রানে আর ৫ রান যোগ হতে বিদায় নেন লাবুসেনও। ৬২ বলে ২৬ রান করে মোহাম্মদ শামির বলে ফেরেন তিনি।

৭৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়ার হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন পাঁচে নামা ট্রাভিস হেড। চারে নামা স্টিভেন স্মিথ একপাশে ধীরে খেললেও উইকেটে নেমেই বাউন্ডারি হাঁকাতে থাকেন হেড।

৬০ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন হেড। অপরপ্রান্তে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে একপ্রান্ত আগলে থাকা স্মিথ নিজের অর্ধশতক তুলে নেন ১৪৪ বলে। আর হেড তার ব্যক্তিগত শতক তুলে নেন ১০৬ বলে। এখনও পর্যন্ত দুজনের জুটিতে এসেছে ১৭১ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে ভারত। প্রথম আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে তারা। ম্যাচে রবীন্দ্র জাদেজাকে একমাত্র স্পিনার হিসেবে রেখে চার পেসারসহ মাঠে নামে ভারত। অস্ট্রেলিয়ার হয়েও একমাত্র স্পিনার হিসেবে খেলছেন নাথান লায়ন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট