,

হাইতিতে ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির পশ্চিমাঞ্চলে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটার পরপরই দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ১৮৫ মাইল পশ্চিমে গ্র্যান্ড আনজ বিভাগ উপকূলের পাঁচ কিলোমিটার দূরে এ ভূমিকম্প আঘাত হানে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর অনেকেই আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইতি রেডক্রস জানায়, এখনো যারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে রয়েছে তাদের সন্ধানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে।

খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগই জেরিমি শহরের সেন্ট হেলেনের পার্শ্ববর্তী দরিদ্র এলাকার বাসিন্দা।

গ্র্যান্ড আনজের নাগরিক সুরক্ষা প্রধান ক্রিস্টিন মনকুয়েলা বলেন, ‘নিহতদের তিনজন একই পরিবারের সদস্য। ঘর ধসে পড়ায় তারা প্রাণ হারান।’

ক্যারিবীয় এ দেশটিতে প্রায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। ২০১০ সালে দেশটিতে রিখটার স্কেলে ৭.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। ভয়াবহ এ ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

অপরদিকে, হাইতিতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। দেশটির জনসুরক্ষা–বিষয়ক কর্মকর্তারা সোমবার এ কথা জানান।

অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার জেরে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে মানবিক সংকট চলছে। এ অবস্থায় দেশটির ১০ বিভাগের মধ্যে ৭টিই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না