,

ঢাবি কলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৬৯

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই ইউনিটে পাসের হার ৯ দশমিক ৬৯ এবং মোট পাস করেছে ১১ হাজার ১৬৯ জন।

আজ বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ফলাফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এবারের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

এর আগে গত ৬ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩৪ শিক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট