,

ঢাকার আদালতে চাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন

news-image

আদালত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঢাকার চকবাজার থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বুধবার সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন এ আবেদন করেছেন।

গত ২৪ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের এই আবেদন করেন জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন।

সে অনুযায়ী, আজ চাঁদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। বিকেল ৩টার দিকে ওই রিমান্ড আবেদনের উপর শুনানি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে কী বলেছিলেন চাঁদ (ভিডিও)

উল্লেখ্য, গত ১৯ মে আবু সাঈদ পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠাতে হবে বলে উল্লেখ করেন। গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় রাজশাহিতে হওয়া একটি মামলায় চাঁদকে দুই দফায় পাঁচ ও তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। ওই রিমান্ডের পর ফরিদপুর আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত ৬ জুন। আর গত ২৩ মে মামলাটি করেন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট