,

‘দলের প্রয়োজনে’ অবসর ভেঙে ইংল্যান্ডের টেস্ট দলে মঈন

news-image

স্পোর্টস ডেস্ক : সীমিত ওভারের ক্রিকেটে অধিক মনোযোগী হতে ২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজ উপলক্ষে দলের প্রয়োজনেই অবসর ভাঙলেন তিনি। এই অলরাউন্ডারকে যুক্ত করা হয়েছে অ্যাশেজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে।

এই দুই টেস্টের জন্য আগেই দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে দলের মূল স্পিনার জ্যাক লিচ চোটে পড়লে দুশ্চিন্তায় পড়ে ইংল্যান্ড। পরে মঈন আলীর সঙ্গে যোগাযোগ করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ম্যানেজিং ডিরেক্টর রব কি। তাদের সঙ্গে আলাপের পরই টেস্টে ফেরার সিদ্ধান্ত নেন মঈন।

রব কি বলেছেন, ‘এই সপ্তাহের শুরুতে আমরা টেস্টে প্রত্যাবর্তনের ব্যাপারে মো’র (মঈন) যোগাযোগ করেছি।… মঈন আবার স্কোয়াডের সঙ্গে যোগ দিতে এবং টেস্ট খেলতে আগ্রহী। তার অলরাউন্ড ক্ষমতাসহ বিশাল অভিজ্ঞতা আমাদের অ্যাশেজ অভিযান সহজ করবে।’

ইংল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত ৬৪টি টেস্ট খেলেছেন মঈন। ১৯৫ উইকেট শিকারের পাশাপাশি রান করেছেন ২ হাজার ৯১৪। আগামী ১২ জুন বার্মিংহামে পৌঁছে ১৩ জুন থেকে এজবাস্টনে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড। ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি রবিনসন, ড্যান লরেন্স, ক্রিস ওকস, মার্ক উড , জশ টাং এবং মঈন আলী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট