,

তেজগাঁওয়ে প্রাইভেটকারে মিলল নারী-পুরুষের বিবস্ত্র মরদেহ

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানার এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বিবস্ত্র অবস্থায় তাদের লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম- দেলোয়ার হোসেন (৫৩)। তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। আর নারীর নাম- মৌসুমী আক্তার রানী (৪২)। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তার বাড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, বুধবার সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে তেজগাঁও এলেনবাড়ি স্টাফ কোয়ার্টার এলাকায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ওই নারীর ব্যাগে বেশ কিছু কনডম পাওয়া গেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। বিষয়টি তদন্তধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট