,

ইভিএমে ভূত-পেত্নী দেখতে পেলে আদালতে যান: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেউ ভূত-পেত্নী দেখে থাকলে আদালতে যেতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান। আমাদের বলবেন না। আমরা ইভিএমে ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এটি একটি স্বাধীন সংস্থা।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে। তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।’

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর পুলিশ সুপার মাসুদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট