,

হজ নিয়ে লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন নিয়ে উচ্চ ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ। ৭ জুনের মধ্যে অন্তত ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে না পারলে লাল তালিকাভুক্ত করার হুমকি দিয়েছে সৌদি আরব। এমন তথ্য জানিয়ে ধর্ম সচিবকে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ হজ অফিস।

সোমবার জেদ্দা হজ অফিসের কাউন্সেল জহিরুল ইসলামের পাঠানো চিঠিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারলে যাবতীয় দায় সংশ্লিষ্ট হজ অফিসকে বহন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর এখন পর্যন্ত ৮৯ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৩৪ হাজার হজযাত্রীর ভিসা। এ হিসেবে বাংলাদেশের ৭৩ শতাংশ হজযাত্রীর ভিসা হয়েছে। এখনও বাকি আছে ২৭ শতাংশ। আর সৌদি আরবের শর্ত পূরণ করতে হলে বুধবারের মধ্যে অন্তত আরও ৭ শতাংশ বা ৮ হাজার ৬১০ হজযাত্রীর ভিসা নিশ্চিত করতে হবে।

চলতি বছর বাংলাদেশের হজ কার্যক্রমে অব্যবস্থাপনা নিয়ে ধর্ম মন্ত্রণালয় বিরক্ত। এ কারণে হজের ভরা মৌসুমের মধ্যেই গত রোববার রাতে ধর্ম সচিবকে বদলি করা হয়। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হজ ডেস্কের উপসচিব মর্যাদার এক কর্মকর্তাকেও।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট