,

শচীন কন্যা ও শুভমান গিলের চ্যাট ফাঁস!

news-image

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছেই। এবার গিল ও সারার পুরনো একটি ইনস্টাগ্রাম চ্যাট ফাঁস হলো!

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্ক্রিনশট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানেই ধারণা পাওয়া গেছে তাদের কেমন সম্পর্ক। সেগুলির একটিতে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে শুভমান তার ভক্তদের সঙ্গে কথা বলছেন। সেখানে হঠাৎ যোগ দেন সারা। উত্তেজনা, খুশি নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভমনকে।

আরও একটি স্ক্রিনশটে শুভমনকে নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছিল। যেখানে এক ভক্ত লিখেছিলেন, ‘দারুণ এডিটিং!’ সারা তার উত্তরে লিখেছিলেন, ‘আপনার কি মনে হয় ও নিজে করেছে?’ অনেকেই ধরে নিয়েছিলেন যে, ছবিটিতে নানা রকম কারুকুরির ব্যাপারে সারাই সাহায্য করেছিলেন শুভমানকে।

অন্য আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, শুভমানকে ক্রিকেট ম্যাচের পর সারা অভিনন্দন জানিয়েছেন। তাকে ‘অসংখ্য ধন্যবাদ’ দিয়েছেন শুভমানও। মাঝখানে শুধু ঢুকে পড়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। মজা করে লিখেন, ‘সারার তরফে অনেক অনেক স্বাগত।’

শুভমান সম্প্রতি লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গিয়েছেন। গণমাধ্যম থেকে জানা যায়, সারাও নাকি আছেন সেখানেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট