,

১০ মিনিটেই শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া সফরে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে লিওনেল মেসিরা খেলবেন। তবে এই ম্যাচের টিকিটের দাম নিয়ে স্বাগতিক দেশে ইতোমধ্যে সমালোচনা হয়েছে। কিন্তু সমালোচনা হলেও টিকিট ছাড়ার মাত্র ১০ মিনিটে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটির প্রথম পর্যায়ের সব টিকিট শেষ হয়ে যায়! এমন খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

যদিও প্রথম পর্যায়ে ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যমটি। তবে জানা যায়, বেইজিংয়ে এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৮২ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৮৩৫ টাকা। সবচেয়ে দামি টিকিটের দাম ৬৭৫ ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ৭২ হাজার টাকার একটু বেশি। এই দামের টিকিটও সব বিক্রি হয়ে গেছে।

বেইজিংয়ে আর্জেন্টিনা–অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট হস্তান্তরযোগ্য নয়। টিকিটের সঙ্গে ক্রেতার ফটো আইডিও সংযুক্ত করে দেওয়া হচ্ছে। এরপরও চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি দামের টিকিট বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় কেনার প্রস্তাব উঠেছে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই ম্যাচের টিকিট ছাড়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট