,

গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময়ে গলায় আটকে গিয়ে বাক প্রতিবন্ধী অনিক (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশু অনিক নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদার হাটের মো. সাঈদের ছেলে। তারা বাবা সাঈদ অন্যত্র চলে যাওয়ায় মা মোসা. পারভিন আক্তারসহ হাজারীবাগ গজমহল পুরাতন থানার পাশে নানা আব্দুর রউফের বাসায় ভাড়া থাকতেন।

একই বাসার বাসিন্দা প্রতিবেশী মামা মো. রাকিব বলেন, ‘নানা আব্দুর রউফ লিচু কিনে এনেছিল। শিশু অনিক লিচু খাওয়ার সময়ে বিচিসহ গিলে ফেলে। তখন ছটফট করতে থাকায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট