,

‘কর্মকর্তাদের বদলিতে হজের কাজে কোনো প্রভাব পড়বে না’

news-image

অনলাইন ডেস্ক : ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান ও উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের বদলিতে হজের কাজে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) এবং উপসচিব (হজ) আবুল কাশেম মুহাম্মদ শাহীনকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

হজের কার্যক্রম চলাকালে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান দুজন কর্মকর্তাকে বদলি করার বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তারা বদলি হবেন, এটা তো প্রচলিত নিয়ম। তাই যা হওয়ার তাই হবে, কোনো সমস্যা হবে না। হজের কাজে কোনো প্রভাব পড়বে বলে মনে করি না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট