,

ইংল্যান্ডে খেলার প্রস্তাবে তাসকিনের ‘না’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তাসকিন আহমেদ। তবে চোটের কারণে তাকে বেশ ভুগতে হচ্ছে। যদিও আবার দলে স্বমহিমায় ফেরেন। পাশাপাশি এই ডানহাতি পেসারকে বিদেশি বেশ কয়েকটি লিগেও খেলার প্রস্তাব পেতে শোনা গেছে। তবে সেসব প্রস্তাব নাকচ করছেন তিনি।

আইপিএলে তাসকিন লক্ষ্নৌ সুপার জায়ান্টসের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবার তিনি ইংল্যান্ডের কাউন্টিতে খেলার প্রস্তাবও ফেরালেন।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন তাসকিন। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদমাধ্যম থেকে জানা যায় সম্প্রতি ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে কিছু ম্যাচ খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের কাছে। মূলত ওই প্রস্তাব দিয়েছিলেন ইয়র্কশায়ারের কোচ ওটিস গিবসন। যিনি আবার বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ ছিলেন। তিনি তাসকিনকে খুব কাছ থেকে দেখেছেন, তার সাম্প্রতিক ফর্মও তার ভালোই জানা। ফলে কাউন্টিতেও তার অধীনে তিনি এই পেসারকে খেলাতে চেয়েছিলেন।

এদিকে তাসকিনও বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চান না। তাই বোর্ডের সঙ্গে পরামর্শ করেই না বলে দিয়েছেন কাউন্টি ক্রিকেটকে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও চোটের কারণে টেস্ট খেলতে পারেননি তাসকিন। পরবর্তীতে তাকে পাওয়া যায়নি আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তবে চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াডে ফিরেছেন তাসকিন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট