,

বাংলাদেশে এল ভারতীয় পেঁয়াজ

news-image

হিলি প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ভারতীয় দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছেন এন আলম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে এন আলম ট্রেডাস দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করে। এখন প্রতি টন পেঁয়াজ ১৫০ থেকে ২০০ ডলারে আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট