,

আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল

news-image

অনলাইন প্রতিবেদন : আগামী জুলাই মাসের মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ ছাড়া অন্য বিসিএসগুলো এগিয়ে নিতেও কাজ চলছে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করব আগামী জুলাই মাসের মধ্যে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার। সেই সঙ্গে অন্য বিসিএসগুলো নিয়েও কাজ চলছে। এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলির ফলও দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার চেষ্টা চলছে।

পিএসসি সূত্রে জানা যায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, পিএসসি ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে ২০২১ সালের আগস্টের শুরুর দিকে। এতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও রংপুর কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে পিএসসি ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে সরকার সিদ্ধান্ত নিলে পদের সংখ্যা বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট