,

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, নবম ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। মানের কিছুটা উন্নতি হয়েছে ঢাকার বাতাসের। কিন্তু বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এলো ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ নবম স্থানে।

আজ সোমবার সকাল ৮টা ২৯ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিকে ১৭০ স্কোর নিয়ে আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে দিল্লি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে কুয়েত সিটি ও ইন্দোনেশিয়ার জাকার্তা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৫ ও ১৫১।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তবে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে গত কয়েকদিনের তুলনায়। দূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১১৮ অর্থাৎ এখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রয়েছে কিংবা যারা ফুসফুসজনিত কোনো রোগে আক্রান্ত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট