সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’র যাত্রা পেছাল

news-image

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এ বছর বিশেষ এই ট্রেনের কার্যক্রম চালু হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু তৃতীয়বারের মতো তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নিজেই এ রেল কার্যক্রমের উদ্বোধন করবেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের মে মাসের ২৫ তারিখ ট্রেনটি চালুর ঘোষণা দেওয়া হয়। তবে আমের স্বল্পতার কারণে ট্রেনটি চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। পরে ৭ জুন ট্রেন চালুর উদ্যোগ হিসেবে ২ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু মন্ত্রী নিজে এসে ট্রেনটি উদ্বোধন করবেন বলে একদিন পিছিয়ে এবার বৃহস্পতিবার করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুরে রেল স্টেশনে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকেল ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ৬টায়, আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ৭টা ৫৩ মিনিটে সরদহ রোড, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি, ট্রেনটি আব্দুলপুরে পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মাঝে জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আম বুকিং করার জন্য দাঁড়াবে। ট্রেনটি তেজগাঁও পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। আর এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হবে ১ টাকা ১৭ পয়সা।

এদিকে আম মৌসুমের অনেক পরে ট্রেনটি চালু হওয়ায় এর সুফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার নির্দিষ্ট কোন সময়সূচি বেঁধে দেয়নি প্রশাসন। ফলে মে মাসের শেষ দিকে বিভিন্ন জাতের গুটি আম এবং জুন মাসের প্রথম দিন থেকেই খিরসাপাত আম বাজারে ব্যাপকহারে নামতে শুরু করেছে। ইতোমধ্যেই জেলার বাইরের ব্যবসায়ীরা আম কেনা শুরু এবং জেলার বাইরে পাঠানো শুরু করেছেন। তাই ট্রেনটি অন্তত ১ জুন থেকে চালু করলে ব্যবসায়ীরা লাভবান হতেন বলে মন্তব্য করেছেন অনেকে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনটি থেকে রাজস্ব ঠিকমতো পেলে সরকার যেমন লাভবান হবে, তেমনি ব্যবসায়ীরাও উপকৃত হবে। কিন্তু প্রতিবছরই ট্রেনটি সময় মতো চালু না হওয়ায় লোকসানে পড়ছে ব্যবাসায়ীরা।

গতবছর চালুর ৭ দিনের মাথায় লোকসানের কারণে বন্ধ হয়ে যায় ট্রেনটি। এ বছরও ট্রেনটি বিলম্বে চালু হওয়ায় জেলার শতকরা ২০ ভাগ আম ইতোমধ্যেই পরিবহন সম্পন্ন হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০