,

দাম বাড়াতে তেল উৎপাদন কমানোর ঘোষণা সৌদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম পাঠানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দাম বাড়ানোর লক্ষ্যেই দেশটি গতকাল রোববার এ ঘোষণা দিয়েছে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ওপেক ও এর সহযোগী দেশগুলোর ঘণ্টাব্যাপী বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে। যেখানে রাশিয়া তেলের উৎপাদন ভারসাম্যের মধ্যে রাখতে চায় অন্যদিক সৌদি দাম বৃদ্ধি করতে চাইছে।

সৌদির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন, জুলাই মাসের জন্য এটি হলেও আগামীতে তেল উৎপাদন আরও কমাতে হবে। বিশ্বব্যাপী তেলের দাম পড়তে থাকায় দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি আরবের পাশাপাশি ওপেক প্লাস ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে। বিশেষজ্ঞদের শঙ্কা, এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে।

বিশ্বে অপরিশোধিত তেলের ৪০ শতাংশ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য ও এর সহযোগী দেশগুলো জোগান দিয়ে থাকে। তাই এসব দেশ তেলের উৎপাদন বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে তেলের মূল্যে প্রভাব পড়ে।

আরও পড়ুন: হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

সোদি আরবের নতুন এ সিদ্ধান্ত ও তেলে দাম বৃদ্ধিতে রাশিয়া লাভবান হতে পারে। কেননা দেশটি তাদের তেল রপ্তানির নতুন গ্রাহক পেয়েছে। ভারত, চীন ও তুরস্ক এখন রাশিয়ার নতুন গ্রাহক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট