,

অশ্লীলতার অভিযোগে স্কুলে বাইবেল নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উটাহরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বাইবেল নিষিদ্ধ করা হয়েছে। রাজ্যটির একটি স্কুল অঞ্চলের কর্তৃপক্ষ অশ্লীলতা ও সহিংসতা থাকার কারণে তাদের অধীনে থাকা এসব স্কুলে বাইবেল নিষিদ্ধ করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইবেলের কিং জেমস ভার্সনে এমন সব উপাদান আছে- বলে অভিযোগ করেন এক অভিভাবক। এসব উপাদান শিশুদের উপযুক্ত নয় বলে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে সল্ট লেকের উত্তরের ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এ পদক্ষেপ।

উটাহর রিপাবলিকান সরকার ২০২২ সালে স্কুল থেকে ‘অভব্য বা অশ্লীল’ বই নিষিদ্ধে আইন পাস করে। ওই আইনের ভিত্তিতে স্কুলে এখন পর্যন্ত যেসব বই নিষিদ্ধ হয়েছে, সেইসবে যৌনতা বা যৌন পরিচয় সংক্রান্ত লেখালেখি আছে।

দেশটির বিভিন্ন রাজ্যের রক্ষণশীলরা সমকামী অধিকার ও বর্ণবৈষম্য বিষয়ক আলোচনা আছে এমন অনেক বিতর্কিত বই নিষিদ্ধে যখন একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখনই উটাহর একটি অঞ্চল কর্তৃপক্ষ প্রাথমিক আর মাধ্যমিক স্কুলে বাইবেল নিষিদ্ধ করল।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপত্তিকর’ হিসেবে বিবেচিত অনেক বই দেশটির টেক্সাস, ফ্লোরিডা, মিসৌরি ও সাউথ ক্যারোলাইনাতেও নিষিদ্ধ হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির স্কুলে এসব বাইবেল নিষিদ্ধে প্রথম ২০২২ সালের ডিসেম্বরে অভিযোগ করা হয়। এরপরেই চলতি সপ্তাহে ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট বাইবেল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহকে দেখিনি, ফেরেশতার জন্য বাড়ি ফিরতে পেরেছি’

কর্মকর্তারা বলছেন, তারা লাইব্রেরি থেকে এরই মধ্যে বাইবেলের ৭-৮টি কপি সরিয়ে নিয়েছেন। তবে বাইবেলের কোন কোন অংশে ‘অশ্লীলতা বা সহিংসতা’ উপাদান পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি বই নিষিদ্ধের পক্ষে রায় দেওয়া কমিটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট