,

সিয়াম-মিমদের সিনেমায় থাকতে পারেন আপনিও

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা ‘অন্তর্জাল’। এটি নির্মাণ করছেন ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। গতকাল শনিবার রাতে প্রকাশ্যে আসে এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের এই ঝলকে সাইবার দুনিয়ার নানা রহস্যে সন্ধান পাওয়া যায়। আর শেষে যেখানে জানানো হয়- ‘অন্তর্জাল’র শুটিংয়ে যোগ দিয়ে নিজেকে খুঁজে নিন সিনেমার পর্দায়।

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘এই ছবির প্রতিটি পরতে পরতে অনেক টুইস্ট আছে। ভিএফএক্সের কাজও ডিটেইলে করা হয়েছে। দর্শকদের জন্য ছবিতে কোনো কিছুর কমতি নেই। কোনো ছাড়ও দেইনি। আন্তর্জাতিক সাইবার-থ্রিলার ছবিগুলো যে মানের হয়, আমাদের “অন্তর্জাল”র তেমনই।’

দর্শকদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে এই নির্মাতা জানান, সিনেমার গল্পের সঙ্গে যায়, এমন তিনটি সিকোয়েন্স শুটিং করে পাঠাতে হবে নির্মাতা প্রতিষ্ঠান ‘মোশন পিপল স্টুডিওস’র কাছে। সেখান থেকে বাছাইকৃত সিকোয়েন্স যুক্ত করা হবে মূল সিনেমায়। আর পুরো বিষয়টি সম্পর্কে জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

আসন্ন কোরবানির ঈদে একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’। যার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন সিনেমার টিম। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের দর্শকও সিনেমাটি দেখতে পারবেন।

‘অন্তর্জাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে নির্মাতার পোষ্য টোটো। সরকারের আইসিটি ডিভিশনের উৎসাহে নির্মিত এই সিনেমাটি প্রযোজনায় রয়েছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না