,

প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রেমের টানে ভারতীয় তরুণী পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামে। নাইসা মল্লিক (২৬) নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেন পছন্দের মানুষ জুয়েল সরকারকে (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে জুয়েল ও ভারতীয় তরুণী নাইসার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামে আসেন নাইসা। এরপর গ্রামের ইরান সরকারের ছেলে প্রেমিক জুয়েল সরকারের সঙ্গে গত বৃহস্পতিবার বিয়ে হয় তার। ভারতীয় ওই তরুণীকে এক নজর দেখতে স্থানীরা ভিড় করছেন জুয়েলের বাসায়।

নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক। তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার ধারসা ছোট মল্লিকপাড়া। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও তিনি অনেক আনন্দে আছেন।

তিনি আরও জানান, তাদের এই প্রেমের কথা পরিবারকে জানালে তারা অস্বীকার করেন। পরে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিন্ধান্ত নেন। গত বুধবার বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসেন দিনি। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন তারা।

জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।’

ছেলের বাবা ইরান সরকার বলেন, ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। এরপর ওই মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা সুখে-শান্তিতে সংসার করছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট