,

আফগানদের বিপক্ষে নেতৃত্ব দেবেন লিটন, দলে নতুন ২ মুখ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় এই সিরিজে নেতৃত্ব দিবেন লিটন দাস।

এর আগে, সাদা বলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের। গত ডিসেম্বরে তামিম ইকবাল চোটে পড়লে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন লিটন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি। এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে অধিনায়কত্ব করার পালা লিটনের। আফগানদের বিপক্ষে মাঠে নামলে লিটন হবেন টেস্টে বাংলাদেশের দ্বাদশ অধিনায়ক। মূলত, গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় সাকিব চোটে পড়ায় এই সুযোগ আসলো লিটনের।

১৫ জনের ঘোষিত এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান শাহাদাৎ হোসেন দিপু এবং পেসার মুশফিক হোসেন। দুজনই ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার সিরিজে খেলেছেন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও জাকির হাসান। তবে আগামী ১৪ জুন মিরপুরে থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাদ পড়েছেন ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং পেসার রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাৎ হোসেন ও মুশফিক হাসান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট