,

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা: বিমান প্রতিমন্ত্রী

news-image

আনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, গত অর্থবছরে বিমানের ৪৩৬ কোটি টাকা লাভ হয়েছে। নতুন নতুন রুট পরিচালনা করে এই লাভের ধারা অব্যাহত রাখা যাবে।

আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থ বছরে (২০২১-২০২২) সর্বমোট ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে।’

তিনি আরও বলেন, ‘বিমান ২০২৩ সাল থেকে জাপানের নারিতায় অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী অর্থ বছরে নিউইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে।’ খবর: বাসস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট