,

বিদেশে যাওয়া নিয়ে যা বললেন ডিবির হারুন

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি কয়েকজন কর্মকর্তা ছুটি নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছেন এক শ্রেণির মানুষ।

বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু আমাকে নিয়ে নয়, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাদের নিয়ে কে বা কারা দেশের বাইরে থেকে ভিডিও বানাচ্ছে। তারা বলছে, সরকারি কর্মকর্তা অনেকেই দেশের বাইরে গিয়ে আর ফিরবেন না। এটা সম্পূর্ণ গুজব।’

তিনি আরও বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার বিদেশ যাওয়ার ছুটি পেতেই অনেক দিন লাগে। অনেক স্তর পার হতে হয়। আমার কাছে মনে হয়, যারা এসব করছে তারা ভিউ বাড়ানোর জন্য। এতে তারা টাকা পাবে।’

হারুন বলেন, ‘আমরা যারা সরকারি চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমাদেরও বিশেষ প্রয়োজন আছে। আমাদেরও ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে যে এ ধরনের ভিডিও বানিয়ে পুলিশের মনোবল ভেঙে দেবে, তাহলে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। পুলিশের বিরুদ্ধে এসব ছড়ালে তারা হয়তো ভিউ পেতে পারে, টাকা আয় করতে পারে, কিন্তু এগুলো করে পুলিশের মনোবল ভাঙতে পারবে না।’

সম্প্রতি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে ১৩ দিনের ছুটি নিয়েছেন ডিবি কর্মকর্তা হারুন। ছুটি মঞ্জুরের আদেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে গুজব রটাচ্ছেন এক শ্রেণির মানুষ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট