,

হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০ এজেন্সিকে শোকজ

news-image

অনলাইন ডেস্ক : ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ৯০টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ রোববার এ নোটিশটি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সময় শেষ হয়ে হলেও বেসরকারি প্রায় ৪৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ মে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানেনি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করা হয়নি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল। এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে। সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে। এ ঘটনা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র পরিপন্থী। এতে এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নোটিশে এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’র ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জবাব আগামী তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট