,

নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে। দুই বাংলার বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী নচিকেতার নতুন গানের মুখ এটি। যা প্রকাশ পেয়েছে আজ শুক্রবার, বাংলাদেশের জুটি মিউজিকের ব্যানারে।

গানটির শিরোনাম কিংবা প্রথম দুই লাইন শুনলে যে কেউ ভাবতে পারেন, এটি সম্ভবত ‘বনায়ন’ সচেতনতার আলোকে তৈরি। তা একদমই নয়। এখানেই লুকিয়ে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের মুনশিয়ানা। তিনি এখানে গাছটিকে ব্যবহার করেছেন রূপক অর্থে। অনেকটা অনাদরে পড়ে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে।

‘সে একটা গাছ’ শিরোনামের গানটিতে সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী।

গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য, ‘জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফির গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনো গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

এদিকে জুলফিকার রাসেল বলেন, ‘নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’

নচিকেতা-জুলফিকার জুটির আরও বেশ কিছু গান নিয়মিতই প্রকাশ হবে জুটি মিউজিকের ব্যানারে, ধারাবাহিকভাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট