,

ঢাকার বায়ুর মানে আজ কিছুটা উন্নতি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৩৫মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৪৪ নিয়ে দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের মান অনুসারে এ বায়ু বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’। শুক্রবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

একিউআই স্কোরে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৮। ১৫৪ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় স্থানে ইসরায়েলের জেরুজালেম, তৃতীয় স্থানে ভারতের দিল্লি, চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। পঞ্চমে রয়েছে পেরুর লিমা, স্কোর ১৪৯।

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ার একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট