,

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন রামোস

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজি ছাড়তে যেন সবাই উঠেপড়ে লেগেছে। অনেক দিন ধরেই লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে। চলে যেতে পারেন নেইমারও। তবে এ দুজনের আগে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সের্হিও রামোস। খবর গোল ডট কমের।

তারকা ডিফেন্ডার রামোস গতকাল রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। ফরাসি ক্লাবটিও রামোসের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বিদায়ী বার্তা দিয়েছে।

বিদায়ের খবর নিশ্চিত করে টুইটারে রামোস লিখেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’

এর আগে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। তবে প্যারিসের ক্লাবটিতে যাওয়ার পর লম্বা সময় ধরে রামোস লড়েছেন চোটের সঙ্গে। ক্লাবটির হয়ে দুই মৌসুমে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ, জিতেছেন দুটি লিগ শিরোপাও। যাত্রা খুব দীর্ঘ না হলেও পিএসজিকে নিজের ঘর বলেই সম্বোধন করেছেন রামোস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট