,

ধানমন্ডি লেকে ভাসছিল কিশোরের মরদেহ

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উদ্ধারের সময় ওই কিশোরের পরনে ছিল জিন্সের প্যান্ট। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজ সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ধানমন্ডি থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বিন কাসেম।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট