,

কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসানের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়াসিম রানা তাহসান কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। বর্তমানে রাজধানীর নিমতলীর চানখাঁরপুর এলাকায় থাকতেন।

তার বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, শুক্রবার দিবাগত রাতে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করেন তারা। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘কয়েক দিন যাবৎ ওয়াসিম রানা তাহসানের খুব মন খারাপ ছিল। একাকি থাকতে চাইতো, চুপচাপ থাকতো। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু তুমি কিছু দিনের জন্য কক্সবাজার ঘুরে আস। তবে কী চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না।’

ওয়াসিম রানা তাহসান গত ছয় মাস যাবৎ কবি নজরুল কলেজের ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন বলেও জানান ইমরান হোসেন বাবু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট