,

রাতভর কিয়েভে রাশিয়ার অতর্কিত হামলা, শিশুসহ নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের মুহুর্মুহু হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে ১১ বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাচঞ্চলীয় দেসনিয়ান্সকি ও দ্বিনিপ্রভস্কি জেলায় এসব হামলা চালিয়াছে রাশিয়া। চলতি মাসে রাজধানী কিয়েভে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। সবশেষ এ হামলায় আহত হয়েছে আরও ১১ জন।

নিহতদের মধ্যে ৩৩ বছর বয়সী এক নারী, ওই শিশু এবং তার ৩৪ বছর বয়সী মা রয়েছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, হামলায় দুই শিশু নিহত হয়েছে। তবে পরবর্তীতে এ তথ্য সংশোধন করা হয়।

চলতি সপ্তাহে কিয়েভে এটি চতুর্থতম হামলা এবং এ মাসে এখন পর্যন্ত ১৭ তম। বেশিরভাগ হামলাই রাতে চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন, শহরে সিরিজ বিস্ফোরণ ঘটেছে এবং ধ্বংসস্তূপ ও অগ্নিকাণ্ড থেকে উদ্ধারকারী তাদের উদ্ধারকাজ চালাচ্ছে।

অন্যদিকে রুশ সমর্থিত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাচঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনীর গতকাল বুধবার গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন।

এ ছাড়া রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর আজ বৃহস্পতিবার বলেছেন, শেবেকিনো শহরে হামলায় অন্তত দুইজন আহত হয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী এ অঞ্চলটিতে হামলার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছেন রুশ এ গভর্নর।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত