,

এলপিজির দাম কমল ১৬১ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কামানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ছিল ১ হাজার ২৩৫ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন।

অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ৫০ টাকা ৯ পয়সা করা হয়েছে। গত মাসে এপ্রিল মাসের তুলনায় ১২ কেজি এলপিজি এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম যথাক্রমে ৫৭ টাকা এবং ২ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়।

কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, নতুন এই দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বাজার তদারকিতে মাঠে থাকবে কমিশন। অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের প্রতি কেজি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৪৮ পয়সা। যা আগের মাসে ছিল ১০২ টাকা ৯১ পয়সা। পাশাপাশি সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বোতলজাত সব এলপিজির দাম একই হারে সমন্বয় করা হয়েছে। একইভাবে বাসাবাড়িতে ব্যবহারকারীদের জন্য ভ্যাটসহ প্রতি কেজি রেটিকুলেটেড এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা যা আগের মাসে ছিল ৯৯ টাকা ৬৮ পয়সা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট