,

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

news-image

আদালত প্রতিবেদক : যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের পাসপোর্ট দুই মাসের জন্য তার নিজ জিম্মায় দিয়েছেন আদালত। এ ছাড়া চিকিৎসা করাতে এক মাসের জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মঞ্জুরুল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর ফলে সম্রাট এখন বিদেশ যেতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা।

সম্রাটের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ধার্য ছিল। সম্রাটের উপস্থিতিতে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। এ ছাড়া গুরুতর অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মঞ্জুরুল আলম এ আদেশ দেন। এর পাশাপাশি সম্রাটের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়।

এর আগে গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে গত বছরের ২২ আগস্ট সম্রাটকে জামিন দেন আদালত। পরে আরও কয়েকটি মামলায় তার জামিন হয়।

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট