,

সৌদির মোট জনসংখ্যার ৪২ শতাংশই প্রবাসী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০২২ সালে চালানো হয় আদমশুমারি। প্রায় এক বছর পর শুমারির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির পরিসংখ্যান দপ্তর। এতে দেখা যাচ্ছে, সৌদির মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী। এছাড়া দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম।

বর্তমানে সৌদিতে মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ।

অপরদিকে নন-সৌদি বা প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

এদিকে নতুন আদমশুমারিতে ওঠে এসেছে বর্তমানে সৌদি আরবে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি।

দেশটিতে যে ৩ কোটি ২১ লাখ মানুষ রয়েছেন তার মধ্যে ১ কোটি ৯৭ লাখই পুরুষ। মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ।

আর নারী হলেন ১ কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক ৮ শতাংশ হলেন নারী।

২০২২ সালের আগে সৌদি আরবে আদমশুমারি চালানো হয়েছিল ২০১০ সালে। ওই বছর যে জনসংখ্যা ছিল, সে তুলনায় দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় ৮২ লাখ।

অপরদিকে ২০১০ সাল থেকে ২০২২ সালের মধ্যে সৌদির স্থানীয় মানুষের সংখ্যা বেড়েছে ৪৮ লাখ। আর প্রবাসীর সংখ্যা বেড়েছে ৩৫ লাখ।

২০২২ সালের মে মাসে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সৌদিতে এ আদমশুমারি চালানো হয়। যা দেশটির ইতিহাসে পঞ্চম শুমারি। এটি মূলত চালানোর কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারির কারণে দুই বছর পিছিয়ে যায় শুমারিটি।

সূত্র: আরব নিউজ, আরাবিয়ান বিজনেজ

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত