,

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

news-image

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)।

আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর।

এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট