,

১২ ঘণ্টার নতুন সূচিতে চলছে মেট্রোরেল

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকায় ছয় ঘণ্টার বদলে প্রতিদিন ১২ ঘণ্টার নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ বুধবার থেকে এই নতুন সূচিতে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সেই সঙ্গে বদলেছে সপ্তাহিক ছুটির দিনও। এখন মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজ রহমান জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

গত রোজার ঈদে মেট্রোরেল চালু থাকলেও আসন্ন ঈদুল আজহার দিন বন্ধ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এই দূরত্বে থাকা ৯টি স্টেশনই চালু রয়েছে। আগামী নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট