,

লঞ্চে মোটরসাইকেল পারাপারে থাকছে না নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের নৌপথে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে অনেকেই যায়, তারা লঞ্চে মোটরসাইকেল পারাপার করে। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য, মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরও আমরা বলেছি।’
তিনি বলেন, ‘আপনি যদি একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে যান- আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি পাঁচজন থাকে পাঁচজন তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা অ্যাডজাস্ট করব।’

নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোনো উঠানামা নেই।’

এ সময় নৌপথের ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহার তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। একই সময় পর্যন্ত পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য মালামাল নৌপথে পরিবহন করা যাবে না বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না