,

কোনো প্রার্থীকে জিতিয়ে বা হারিয়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।’

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। আর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। আপনারা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’

সিইসি বলেন, ‘মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচনে কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ভোটাররা যেন সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট