,

গাঙ্গুলীর বায়োপিকে কে অভিনয় করবেন, জানা গেল

news-image

স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। মাঝে রনবীর কপুরকে নিয়ে গুঞ্জন ছিল। এমনকি হৃতিকের নামও শোনা গিয়েছিল। তবে অবশেষে এদের কেউই নির্বাচিত হননি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই বায়োপিকে উঠে আসবে গাঙ্গুলীর ক্রিকেট জীবনের অনেক গল্প। এছাড়া তার জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক— সবই থাকবে সে ছবিতে। জানা যায়, চিত্রনাট্যের বিষয়ে বিশেষ সাবধানী সৌরভ। কিন্তু কাকে দেখা যাবে ‘দাদা’-র চরিত্রে, সেই নিয়ে উৎসাহ রয়েছে দর্শকেরও।

শোনা যাচ্ছে, শেষমেশ নাকি চূড়ান্ত হয়েছে নাম। তবে রণবীর কপূর নন, ‘দাদা’ চরিত্রে দেখা যাবে এক পঞ্জাবি অভিনেতাকে।

এর আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন চিত্রায়িত হয়েছে বড় পর্দায়। বক্স অফিসে সাফল্যের নিরিখে দেখলে ধোনির বায়োপিক ‘হিট’ হয়েছিল। স্বাভাবিক ভাবেই উৎসাহ রয়েছে ‘দাদা’র বায়োপিক নিয়ে।

একটি সূত্রের খবর, সৌরভের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। দক্ষিণের বেশ কয়েকটি ছবি করেছেন তিনি। গত বছর দাদার বাড়িতেও আসেন ঐশ্বরিয়া। তা হলে শেষমেশ কী ঐশ্বরিয়া ও আয়ুষ্মানের কাঁধেই থাকছে এই গুরুভার? তার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট