,

‘একটু সময় নিচ্ছি, আমি সব কিছু খুলে বলব’

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শরিফুল রাজ, পরীমণি ও সুনেরাহ বিনতে কামালকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। শোবিজে এখন ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছেন তারা। রাজের ফেসবুক থেকে ভিডিও ফাঁসের ঘটনায় পরী ও সুনেরাহ একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে। পরীর সবশেষ কথা, কে এই ভিডিও প্রকাশ করেছে? তা তিনি প্রমাণ করেই ছাড়বেন। আর সে কারণে আইনি পদক্ষেপও নিতে যাচ্ছেন তিনি।

এদিকে, বিষয়টি নিয়ে শুরুতে রাজ চুপ থাকলেও অবশেষে কথা বলেছেন। জানিয়েছে, এটি তার ফেসবুক থেকে প্রকাশ হয়নি। আর কে এটি করেছে, সেটি তিনিও বের করার জন্য আইনের সাহায্য নিচ্ছেন।

দৈনিক আমাদের সময় অনলাইনকে রাজ বলেন, ‘একটু সময় নিচ্ছি, আমি সব কিছু খুলে বলব। গেল ক’দিন ধরে আমি ডাবিং নিয়ে খুব ব্যস্ত। তাই কারো সঙ্গে ঠিকমত কথা বলতে পারছি না। আমি আপনাদের সম্মান করি, আপনাদের প্রতি আমার বিশ্বাস থাকবে- আমার বক্তব্য ছাড়া কেউ কোনো নিউজ করবেন না।’

আপনি বলছেন, ‘গোপন’ ছবি ও ভিডিওগুলো আপনার ফেসবুক থেকে প্রকাশ হয়নি। কিন্তু এটি তো আপনার অ্যাকাউন্ট থেকেই ছড়িয়েছে। তাহলে এটা কে করেছে? উত্তরে রাজ বলেন, ‘আসলে বিষয়টি হচ্ছে ওই সময় (সোমবার দিবাগত রাতে) আমি তো ঘুমের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠার পর দেখি এতকিছু হয়ে গেছে। এটা নাকি আমার ফেসবুক থেকে প্রকাশ হয়েছে আর ১৭-১৮ মিনিট পর তা নাই হয়েও গেছে! আমি নিজেও বিষয়টি নিয়ে শক্ড। এই পুরো সময়টা আমি কিছুই জানি না। তবে এই সময়টা কেউ একজন আমার ফেসবুক নিয়ন্ত্রণ নিয়ে কাজটি করেছে। ঘুম থেকে উঠে বিষয়টি দেখে আমি নিজেও শক্ড, সারপ্রাইজ ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি। যেই এই কাজটি করেছে, সে ক্রাইম করেছে। এর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

ছেলে রাজ্যের সঙ্গে রাজ
আপনি নাকি গেল ১০ দিন ধরে আপনার স্ত্রীর (পরীমণি) সঙ্গে থাকছেন না? এমন কি হয়েছে আপনাদের মধ্যে। জবাবে রাজ বলেন, ‘প্রতিটি সংসারেই টুকটাক ঝামেলা হয়- এগুলো কিছুই না। সব ঠিক হয়ে যাবে। আমার এতে তাড়া নেই, আমি সবকিছু খুব সুন্দরভাবেই সবাইকে জানাবো। যেভাবে আমাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য হচ্ছে- এটা সহ্য করা হবে না। সবাই আমার বক্তব্যের অপেক্ষায় থাকেন।’

আরও পড়ুন: রাজ-সুনেরাহ’র গোপন ভিডিও ফাঁস

যে রাতে ভিডিও ফাঁস হয়েছে আপনি কোথায় ছিলেন, সঙ্গে কে ছিল? এই চিত্রনায়কের ভাষ্য, ‘ওই রাতে আমি আমার বাসায় ছিলাম, সঙ্গে কেউ ছিল না। এমন কি পরীও না। আমি আসলে এখন এ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। সিনেমার ডাবিং শেষ করে সুন্দরভাবেই বিষয়গুলো সবার সামনে তুলে ধরব।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট