,

নতুন সূচিতে চলবে মেট্রোরেল

news-image

অনলাইন ডেস্ক : এখন থেকে নতুন সূচিতে চলাচল করবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৩১ মে বুধবার থেকে ১২ ঘণ্টা রেল চালাবে। এতদিন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নতুন সূচিতে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল। পুরো সিস্টেম পরিচালনায় এবার দুই শিফটে থাকবেন অপারেশন সংশ্লিষ্টরা। পুরোপুরি অটোমেটিকভাবে চলায় এই রেল রাতে চলতে বাড়তি কোনো টেকনিক্যাল প্রস্তুতির দরকার নেই। কোচের নিজস্ব আলোই দেখাবে পথ।

এমআরটি লাইন ৬- এর ডিপিএম মাহফুজুর রহমান জানান, যেহেতু এমআরটি একটি পদ্ধতিতে চলে। সকালে যে পদ্ধতিতে চলবে, রাতেও সেই পদ্ধতিতেই চলবে। রাতে আমাদের ম্যানপাওয়ার দরকার হবে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নতুন সময় অনুযায়ী, মেট্রোরেল চলাচলের সময়কে পিক-অফ পিক আওয়ারে ভাগ করা হবে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পিক আওয়ার; ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা অফ পিক আওয়ার; দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার। পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর উভয় দিক থেকেই ট্রেন যাওয়া-আসা করবে; আর অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।

গতবছর ডিসেম্বরে চালু হয়েছে মেট্রোরেল। শুরুতে দুটি দিয়ে যাত্রা করলেও এরই মধ্যে ৯টি স্টেশন চালু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট