,

ডিএমপি কার্যালয়ে ৪ আনজীবীকে হেনস্থা করায় সুপ্রিম কোর্টে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিএমপি কমিশনারের কার্যালয়ে সুপ্রিম কোর্টের চার আইনজীবীকে পুলিশ হেনস্থা করেছে এমন অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন শতাধিক আইনজীবী। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা।

বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবীরা ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেয়াসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তারা বলেন, দেশে এখন আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার নেই। আজ মানবাধিকার ও ভোটের অধিকার আদায়ে আইনজীবীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি গিয়াস উদ্দিন মিঠু। বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, ল’ ইয়ার্স কাউন্সিলের নেতা ইউসুফ আলী, আবদুল বাতেন, ড. হেলাল উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুইয়া, মো. জালাল উদ্দিন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী ফরিদ উদ্দিন খান, আবদুর রাজ্জাক, কোহিনুর হোসেন খান, নাহিদ সুলতানা, আবু বকর সিদ্দিক প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট