,

আগামী বছরেও ৬ মাস বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

news-image

ইবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী বছরে ১৮০ দিন বা ছয় মাস বন্ধ থাকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচারের পর ক্যাম্পাসে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে সেশনজটের কারণ হিসেবে এই দীর্ঘ ছুটিকে দায়ী করে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছুটি কমানোর দাবি জানায়। গত মঙ্গলবার সিন্ডিকেটে ২০২৩-২৪ একাডেমিক বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন দেয়া হয়। কিন্তু ক্যালেন্ডার অনুমোদনের সময় কেউ ছুটি কমানোর পক্ষে মত দেয়নি। ফলে আগামি ২০২৩-২৪ একাডেমিক বছরেও ৬ মাস বা ১৮০ দিন বন্ধ থাকবে ইবি।

বিশ্ববিদ্যালয়ের ১৮০ দিন ছুটির মধ্যে রয়েছে বৃহস্পতি ও শুক্রবারের মোট সাপ্তাহিক ছুটি ১০৫ দিন। ঈদুল ফিতর, আজহা, দুর্গাপূজা, গ্রীষ্ম ও শীতকালীনসহ অন্যান্য ছুটি ৭৫ দিন। এছাড়া ভিসির হাতে সংরক্ষিত আছে ৩ দিনের ছুটি। আবার ভর্তি পরীক্ষা, সমাবর্তন ইত্যাদি বিষয়ে কিছু অনির্দিষ্ট ছুটি রয়েছে।

উপ-রেজিস্টার আলিবদ্দি খান বলেন, আগের নিয়মেই আগামি বছরের ছুটি পাশ হয়েছে। ছুটি কোন কমানো বা বাড়ানো হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সিন্ডিকেটে ছুটি কমানো হয়েছে কিনা না আমি জানিনা। ছুটি কমানো উচিৎ কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছুটি শিক্ষকদের রাইটস। ছুটি কাটালে মানুষের কর্মক্ষমতাও বাড়ে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৪৪ বছর থেকে এই ছুটি পেয়ে আসছে। আর ছুটি কমানোর বিষয়টি আমার হাতে নেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট