,

শিশুকে অপহরণের পর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : তিন বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মো. শাহ্জালাল (২৫), একই উপজেলার জাকির হোসেন (৩৬) এবং আশরাফুল (২৩)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতার টেকপাড়া এলাকায় বাসার সামনে থেকে শিশু জুঁই আক্তারকে অপহরণ করে আসামিরা। পরে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের পরিবার পাঁচ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় শিশুটিকে খুন করে বস্তায় ভরে বাড়ির পাশের একটি বালুর মাঠে ফেলে রাখে।

পরদিন ১৯ অক্টোবর রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির বাবা আনোয়ার হোসেন। আসামিরা তার বাড়িতেই ভাড়া থাকতেন।

তদন্ত কর্মকর্তা তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে শাহ্জালাল ও আশরাফুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলায় মোট ছয়জন সাক্ষ্য দেন। রায়ের পর আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট