,

আইপিএল ফাইনাল: রিজার্ভ ডে’তেও বৃষ্টির হানা

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির বাগড়ায় নির্ধারিত দিন গতকাল রোববার মাঠে গড়ায়নি আইপিএলের ফাইনাল। রিজার্ভ ডে থাকায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ সোমবার তাই খেলা হচ্ছে। তবে এদিনও হানা দিল বেরসিক বৃষ্টি।

প্রথমে ব্যাট করে ২১৪ রানের বিশাল সংগ্রহ তোলে গুজরাট। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন সাই সুধারসন। এছাড়া হাফ সেঞ্চুরি করেন ঋদ্ধিমান সাহা। ২১৫ রানের বিশাল লক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের মাত্র ৩ বল মাঠে গড়ায়। এরপরই শুরু হয় বেরসিক বৃষ্টি। চেন্নাইয়ের দলীয় সংগ্রহ চার, উইকেটে আছেন রুতুরাজ গাইকোয়াড ও ডেভন কনওয়ে।

ম্যাচে টস জিতে গুজরাট টাইটানসে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। ব্যাটিংয়ে নেমেই চেন্নাইয়ের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। প্রথম দুই ওভারে মাত্র আট রান আসলেও ঝড় শুরু করেন তৃতীয় ওভার থেকে। চাহারের করা তৃতীয় ওভার থেকে আসে ১৬ রান। চতুর্থ ওভারে ১৪, পঞ্চম ওভারে ১১ রান আর পাওয়ার প্লের শেষ ওভারে আসে ১৩ রান।

তবে রবীন্দ্র জাদেজার করা সপ্তম ওভারের শেষ বলে ফিরতে হয় আসরজুড়ে আগুনে ফর্মে থাকা শুভমান গিলকে। দলীয় ৬৭ রানের মাথায় ধোনির ক্ষিপ্র স্ট্যাম্পিংয়ে অর্ধশতক তোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন গিল। যাওয়ার আগে ২০ বলে ৭ চারে ৩৯ রান করেন গুজরাটের এই ওপেনার। যদিও দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন তিনি। তুষার দেশপান্ডের করা সেই ওভারে গিলের ক্যাচ ফেলেন দীপক চাহার।

গিলের আউটের পর গুজরাটের রান তোলার গতি ধীর হয়ে আসে। দলীয় ১০০ রান আসে ১১ ওভার ১ বলে। তবে দলীয় শতরান পূর্ণ হওয়ার পর খোলস ছেড়ে বের হওয়া শুরু করেন ওয়ান ডাউনে নামা সাই সুধারসন। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি।

হাফ সেঞ্চুরি করে ১৪তম ওভারের শেষ বলে চাহারের শিকারে পরিণত হন সাহা। যাওয়ার আগে ৩৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় করেন ৫৪ রান। চারে ব্যাট করতে নামেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

অধিনায়ককে ক্রিজে দেখে ব্যাটিং তেজ আরও বেড়ে যায় সুধারসনের। ১৫তম ওভারে মহেশ থিকসানার বল ২ বার সীমানার ওপারে আছড়ে ফেলেন। দেশপান্ডের করা ১৭তম ওভারে একটি ছক্কার সঙ্গে মারেন ৩টি চার। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা সুধারসন শেষ পর্যন্ত আউট হন ৯৬ রান করে। ৪৭ বলের ইনিংসি ৮টি চার ৬টি ছক্কায় সাজান তিনি। পান্ডিয়া অপরাজিত ছিলেন ২১ রানে।

আজকের ফাইনালে জিতলে পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলবে চেন্নাই। আর গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সামনে সুযোগ শিরোপা ধরে রাখার। এই ম্যাচে মাঠে নেমেই একটি রেকর্ড গড়ে ফেলেছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে এখনো পর্যন্ত ২৫০ ম্যাচ খেলার মাইলফলক অর্জন করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এই মাইলফলকে পৌঁছানো প্রথম ক্রিকেটার ধোনি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত এটাই হতে যাচ্ছে ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট