,

মোদি স্টেডিয়ামে পুলিশকে পেটালেন নারী (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে ২০২৩ আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডেতে। তবে গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার অপেক্ষা করতে করতে মেজাজ হারালেন এক দর্শক। রাগে পুলিশকেই পেটালেন তিনি। গ্যালারিতে উপস্থিত এক সমর্থক সেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার। তবে গণমাধ্যমটি ভিডিওর সত্যতা যাচাই করেনি।

এই ভিডিওতে দেখা যায় এক নারী রেগে গিয়ে এক পুলিশকে ধাক্কা মারেন। তবে কেন তিনি হঠাৎ ওই পুলিশকর্মীকে ধাক্কা মারলেন তা জানা যায়নি। পুলিশকর্মীটি কোনো প্রতিবাদও করেননি। তিনি ওখান থেকে চলে যাচ্ছিলেন। তাকে আবার ধাক্কা দেন সেই নারী। পুলিশকর্মীটি পড়ে যান। অন্য দর্শকরা তাকে সাহায্য করতেও এগিয়ে আসেননি। তিনি নিজেই উঠে চলে যান। সেই নারীর সঙ্গে ওই পুলিশকর্মীর কোনো ঝামেলা হয়েছিল কি না তা জানা যায়নি।

বৃষ্টির কারণে আইপিএল ফাইনালের রোববারের ম্যাচ ভেস্তে যায়। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে টসও হয়নি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি পরের দিন, অর্থাৎ সোমবার রিজার্ভ ডে’তে গড়াল।

এর আগে রোববার আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে দিনভর বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় আটটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হয়নি। মাঝখানে একবার বৃষ্টি থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হয়।

এই ম্যাচে টানা দুই শিরোপার মিশনে আছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আছে পঞ্চম শিরোপার খোঁজে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট