,

পাকিস্তানের ‘হাইব্রিড মডেলে’ ভারতের ‘না’

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ নিয়ে জটিলতা বেড়েই চলেছে। সবশেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া হাইব্রিড মডেলকেও নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে আয়োজক পাকিস্তান চেয়েছিল রাজনৈতিক বৈরিতার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত না আসতে চাইলে, তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে হবে। যেটিকে হাইব্রিড মডেল হিসেবে বলা হচ্ছে। তবে ভারত চায় নিরপেক্ষ একটি দেশে এশিয়া কাপ।

এ নিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র বক্তব্য তুলে ধরেছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তারা জানায়, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানদের কাছে জয় শাহ ভারতের অবস্থান তুলে ধরেছেন।

গতকাল রোববার আহমেদাবাদে এশিয়ার তিন বোর্ডপ্রধানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় মিলিত হন জয় শাহ। বিসিসিআইয়ের এই কর্তা আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে এশিয়া কাপ নিয়ে যে অচলাবস্থার শুরু, হাইব্রিড মডেলেও বিসিসিআইয়ের অসম্মতি প্রকাশের মাধ্যমে তা আরও জটিল হয়ে উঠেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে এসিসি বোর্ডের এক সদস্য বলেন, ‘শ্রীলংকা, বাংলাদেশ আর আফগানিস্তান পিসিবিকে বলেছে, তাদের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। কিন্তু হাইব্রিড মডেলে আগ্রহী নয় ভারত। এখন অচলাবস্থা ভাঙতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এসিসি নির্বাহী বোর্ডের সভায়, যেটা প্রেসিডেন্ট জয় শাহকে আহ্বান করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট